STORYMIRROR

Nikhil Mitra Thakur

Abstract

4  

Nikhil Mitra Thakur

Abstract

সামাজিক দুর্যোগ

সামাজিক দুর্যোগ

1 min
398

সামাজিক দুর্যোগ

কলমেঃ নিখিল মিত্র ঠাকুর


দিন বদলায়, পরিচয় বদলায় মানুষ ঠকায় লোকে

সম্পদ হারায়,মুক্তি খোঁজে আত্মহত্যায় মানুষ শোকে।

দীর্ঘসূত্রিতা বিচারব্যাবস্থা আশা জাগায় ঠগের মনে

উকিল পুলিশ সবাই দেখি শিয়াল রাজা উলু বনে।


আষ্টেপৃষ্টে, অঙ্গে অঙ্গে জরিয়ে রাজনীতি বহে

অন্তরে ক্রোধ, মুখে প্রশান্তি মানুষ চলে সব সহে।

রাহুর ছবি আঁকছে কবি সামাজিক প্রেক্ষাপটে

ভালো নেই বলতে মানুষ ভয় পাচ্ছে অকপটে।


অঝোর ধারায় পাপের বর্ষায় ভাঙে বাঁধ পুণ্য নদীর

আঁকড়ে ধরে খড়কুটো রাজনেতা উল্টে যাওয়া গদীর।

চলছে খেলা ভেজাল কথা হচ্ছে কতো সভা সমিতি

বাড়ছে লোভ বাড়ছে হিংসা অন্যায়ের নেই পরিমিতি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract