STORYMIRROR

Rita De

Classics

3  

Rita De

Classics

রুকনপুরের ভৈরবী

রুকনপুরের ভৈরবী

1 min
43


    ছোট্ট গাঁয়ের ছোট্ট নদী

    উপচে পড়া চোখের জল 

    বুকের মধ্যে টলমল

    কেউ জানে নি কেউ শোনে নি

    কোথায় এখন মা ভৈরবী ?


    খরায় যখন কাঁদছে গ্রাম 

    খিদেয় হা হা করছে প্রাণ

    আকাশ বাতাস উঠলো কেঁদে

    মায়ের কি আর বসে থাকা সাজে ?


    বিদ্যুৎনিভ শরীর হ'ল চঞ্চল

    ধ্যানীমূর্ত্তি মা ভৈরবী সাধনায় উজ্জ্বল 

    শরীর নয় তো যেন অগ্নিশ্বাস

    বিচিত্র বর্ণে বিদীর্ণ আকাশ ।


    তারপর সাতদিন সারারাত 

    ঝড়বৃষ্টি আর বজ্রপাত 

    বাঘ সিংহ মানুষ হরিণ 

    যে যার বাসায় গুণছে দিন ...

    

    ঝড়ের শেষে বাইরে এসে

    দেখলো সেথায় নদীর বেশে

    মা ভৈরবীর প্রাণের হাসি

    রুকনপুরে বাজায় বাঁশি ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics