STORYMIRROR

Gopa Ghosh

Tragedy

4  

Gopa Ghosh

Tragedy

রং

রং

1 min
361

একমুঠো রং দিস আমায়

দেহে নয় মাখবো হৃদয়ে,

নদীর পাড়ে বসে তোর

কোমল হাতের স্পর্শে,

আনমনা হয়ে ভালোবাসার রঙিন ছবি আঁকবো,

বা কোনো জোছনা ধোয়া রাতে,

পাশাপাশি বসে মনের রঙিন তুলিতে

দুজনের স্বপ্নগুলো আঁকবো।

আবার কখনো তোর নীল শাড়ি

নিয়ে লিখবো কবিতা, তোর 

অপরূপ সৌন্দর্যে হারিয়ে যাবে

কথা, অপলক দৃষ্টিতে থাকবে  

শুধুই চেয়ে থাকা।

হয়তো এসব আমার স্বপ্ন

তুই ভাবিস অন্য কথা

শুধু একমুঠো রং নিস না ফিরিয়ে,

নইলে জীবনটা রয়ে যাবে আগের মতোই সাদা।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy