STORYMIRROR

Gopa Ghosh

Abstract Others

3  

Gopa Ghosh

Abstract Others

রক্ত,

রক্ত,

1 min
196

কি জাত তোর? মলিন মুখে

ছেলেটি নিজের পায়ের নখ

দেখতে দেখতে উত্তর দিয়েছিলো

"আমি মুসলমান"। প্রশ্ন কর্তার ছুঁচলো তীরের মত বাক্য বিদ্ধ করেছিল ছেলেটির মন, "তুই কোন সাহসে এই ব্রাহ্মণ বাড়িতে এসেছিস কাজ চাইতে, দূর হ এখনি" ছেলেটি মুখ নিচু করে একরাশ অপমান বয়ে চলে গিয়েছিল। আবার এক শতাব্দী পরে তাদের দেখা হয়েছিল

হাসপাতালে, ছেলেটি তখন রক্ত দাতা, প্রশ্ন কর্তা রুগী।

রক্ত দেওয়ার লোকের অভাবে

সে এসেছে এক বুড়ো ভদ্রলোকের প্রাণ বাঁচাতে,

সে জাত নয়, দেখেছে লাল রক্ত কোনো জাতের ধার ধারে না, সে শুধু জীবনকে বাঁচিয়ে রাখে। তাই রক্তের কোনো জাত নেই, সবার রক্তই লাল।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract