STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

4  

Manik Goswami

Abstract Classics

রাজ কাহিনী

রাজ কাহিনী

1 min
291

Prompt-27

রাজ কাহিনী 

মানিক চন্দ্র গোস্বামী।


আমরা আছি আজব দেশে,

যেথা অনেক কিছুই নেই। 

যা কিছু আছে এই দেশেতে 

মঙ্গল হতো না থাকাতেই। 


হেথা রাজত্ব আছে, রাজা নেই। 

হারেম আছে, রানী নেই। 

মহল আছে, প্রাসাদ নেই। 

জনগণ আছে, প্রজা নেই। 

আমরা আছি আজব দেশে,

যেথা অনেক কিছুই নেই। 


হেথা খাজনা আছে, জমি নেই। 

অনাচার আছে, আচার নেই। 

সন্দেহ আছে, বিশ্বাস নেই। 

ঔদ্ধত্য আছে, নম্রতা নেই। 

আমরা আছি আজব দেশে,

যেথা অনেক কিছুই নেই। 


হেথা তোষামোদ আছে, প্রতিবাদ নেই। 

বিক্রম আছে, সরলতা নেই। 

লড়াই আছে, বীর নেই।

বিনোদন আছে, শরম নেই। 

আমরা আছি আজব দেশে,

যেথা অনেক কিছুই নেই। 


হেথা দৃষ্টি আছে, কথা নেই। 

মুখ আছে, ভাষা নেই। 

তর্ক আছে, সমঝোতা নেই। 

অনাস্থা আছে, আস্থা নেই। 

আমরা আছি আজব দেশে,

যেথা অনেক কিছুই নেই। 


হেথা অপরাধ আছে, শাস্তি নেই। 

নৃশংসতা আছে, অনুভূতি নেই। 

শাসন আছে, প্রশাসন নেই। 

আইন আছে, বিচার নেই। 

আমরা আছি আজব দেশে,

যেথা অনেক কিছুই নেই। 


হেথা ক্ষুধা আছে, খাদ্য নেই। 

চাহিদা আছে, জোগান নেই।

মানুষ আছে, মনুষ্যত্ব নেই। 

জাতি আছে, পরিচয় নেই। 

আমরা আছি আজব দেশে,

যেথা অনেক কিছুই নেই। 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract