STORYMIRROR

Manik Goswami

Romance Fantasy Others

3  

Manik Goswami

Romance Fantasy Others

প্রথম ভালোবাসা

প্রথম ভালোবাসা

1 min
120


ফাগুন সাঁঝে শীতল সমীরণে,

নতুন পাতার বাঁশি বাজছে প্রাণে।

ছন্দদোলায় নাচছে শিরীষ শাখা,

পুষ্পের প্রাণ নবীন কলিতে ঢাকা।

স্বপ্নগুলো উড়ছে আকাশ পথে,

ইচ্ছেগুলো টগবগিয়ে চলছে স্বর্ণরথে।

রাঙা মেঘের ছন্দে নুপুর ধ্বনি,

নাচের তালে দুলছে ঝুমকো খানি।

রঙের তুলির হালকা ছোঁয়া পেয়ে,

বর্ণ ফেরে বনলতায় নেয়ে।

ঝর্ণা ধারার ছন্দ তালে মিশে,

শিল্পী মনের হৃদয় ওঠে হেসে।

মনের মাঝে নৃত্য করে ভাষা,

অন্তর্মুখী প্রেম যে সর্বনাশা।

চঞ্চল মন সীমারেখা ছেড়ে ধায়,

মনের ইচ্ছে ব্যক্ত করে চোখের ইশারায়।

নৃত্য ছন্দে স্পন্দন জাগে হৃদে,

উথাল হাওয়া বইছে মনন নদে।

গানের সঙ্গে নাচের মিলে ভাসছে মনের আশা,

ভালোলাগার আবেশে নাচে প্রথম ভালোবাসা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance