STORYMIRROR

Sk Mahatab Ali

Romance Tragedy Classics

4  

Sk Mahatab Ali

Romance Tragedy Classics

প্রমিস ৬

প্রমিস ৬

1 min
11

কবিতা, তুমি হয়োনাকো অত উদ্বিগ্ন

জেনে রাখো প্রেমের পথে আসে বাধাবিঘ্ন

প্রেয়সী আমার কেঁদে কেঁদে হয়োনাকো রুগ্ন।


হুট করে নিও না কোনো পদক্ষেপ

সাবধান!পরে হবে বড় আক্ষেপ

স্বপ্নগুলো সব হয়ে যাবে সংক্ষেপ।


বন্দী করেছে বাবা নিজস্ব কারাগারে

কি হয়েছে তাতে প্রেম কি আটকাতে পারে!

ছাদে উঠে যেও থাকবো রাস্তার ওপারে।


দূর থেকে দেখা হবে কথা হবে মনে

উড়ন্ত চুম্বন যাবে ক্ষণে ক্ষণে

থাকবো মোরা দুজনার নয়নের কোনে।


একদিন নিশ্চয়ই মেঘ কেটে যাবে

অবশ্যই ফের তুমি পাশে মোরে পাবে

সেইদিন প্রাণ খুলে খুব কথা হবে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance