STORYMIRROR

Sk Mahatab Ali

Romance Tragedy Classics

4  

Sk Mahatab Ali

Romance Tragedy Classics

প্রমিস ১

প্রমিস ১

1 min
14

কবিতা, তুমি ভেবোনাকো আর

খুব তাড়াতাড়ি হয়ে যাবে ছারখার

দুনিয়ার যত নিকষ আঁধার।


তারপর খুলে যাবে দোর

আসমান থেকে তোমার সদর

দেখবে তুমি শিশির ভেজা নতুন ভোর।


ছিন্নভিন্ন হয়ে যাবে সব বাধা বিপত্তি

থাকবেনা আর কারো কোনো আপত্তি

হয়ে যাবে সব সমস্যার নিষ্পত্তি।


তারপর শুধু তুমি আর আমি

শান্তিতে কাটাবো দিবস যামিনী

থাকবেনা কারো চোখরাঙানি।


সেদিন আসবে খুব তাড়াতাড়ি

এখন হবে একটু কড়াকড়ি

কাছাকাছি কম, বেশি ছাড়াছাড়ি।


মনে রেখো এটাই ভালবাসা

চুরি করে চুপিচুপি কাছে আসা

বুকের মাঝে রেখে একমুঠো আশা।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance