STORYMIRROR

Sk Mahatab Ali

Romance Tragedy Classics

4  

Sk Mahatab Ali

Romance Tragedy Classics

প্রমিস ৫

প্রমিস ৫

1 min
8

কবিতা, তুমি অত ভাবছো কেন মিছে

এগিয়ে চলো ফিরে তাকিও না পিছে

দেখেনিও অবশ্যই মিলন মোদের আছে।


আজকে কাটছে রাত কড়িকাঠ গুনে

দিনরাত সমান, কি বর্ষায় কি ফাল্গুনে

কতই না মজা হতো যেতাম যদি তপোবনে।


কিংবা যদি কোনো গহীন অরণ্যে

যেতাম তুমি আমি পড়ন্ত সায়াহ্নে

যেখানে শিহরণ জাগে ক্ষণে ক্ষণে।


কোনো দাঁতাল যদি এসে যেত সামনে

অথবা সিংহ ডাক ছাড়তো পিছনে

কেমন অবস্থা হতো সেই নির্জন বনে?


এই পাগলা মনে শুধু কল্পনার মেলা

দিবানিশি করে চলে স্বপ্নেরা খেলা

বাস্তবে কবে হবে আমাদের পথ চলা?


যেদিন থাকবেনা আর কোনো বাধা

জীবনের পথ হবে বড় সাদাসিধা

দুঃখ বিহীন জীবন হবে ছন্দে বাঁধা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance