STORYMIRROR

Sk Mahatab Ali

Romance Tragedy Classics

4  

Sk Mahatab Ali

Romance Tragedy Classics

প্রমিস ৪

প্রমিস ৪

1 min
9

কবিতা, তুমি কবে আসবে আবার

দেখা হবে আমাদের পুনর্বার

সেদিনের মত সন্ধ্যা করে দেবো পার।


মনে পড়ে সেদিন সন্ধ্যাবেলা

জমেছিল কালো মেঘের মেলা

আকাশের বুক চিরে বিদ্যুতের খেলা।


বিদ্যুৎ চমকে যেমনি মেঘ ডাকলে

আঁতকে উঠে তুমি হাত ধরে বললে,

বৃষ্টি আসবে চলো আবার কাল বিকেলে।


ভয় পেওনা আমি তো সঙ্গে আছি

আসবে না বৃষ্টি মেঘ ডাকছে মিছিমিছি

এসোনা আর খানিক বসি কাছাকাছি।


হরিণ চোখ পাকিয়ে দেখালে কৃত্রিম রাগ

আপ্লুত হলাম যেন জ্বলে উঠলো চিরাগ

হেসে ফেললাম এ তো রাগ নয় অনুরাগ।


তারপর এসে গেল ঝমঝম বৃষ্টি

কোথা পাবো আশ্রয় হাত ধরে ছুটি

সে কি ভাললাগা সে কি খুনসুটি।


পেলাম না কোনো ঠাঁই ইতিউতি খুঁজি

চলোনা গো সারারাত এভাবেই ভিজি__

কিল মেরে বললে তুমি বড় পাজি।


হেসে হলাম হয়রান হায় রে হিরা

হোক না সবাই খুঁজে খুঁজে সারা

মন যেথা যেতে চায় চলো যাই মোরা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance