STORYMIRROR

Sk Mahatab Ali

Romance Tragedy Classics

4  

Sk Mahatab Ali

Romance Tragedy Classics

প্রমিস ৩

প্রমিস ৩

1 min
6

কবিতা, তুমি কোরোনাকো অভিমান

জেনে রাখো আমার এ মন প্রাণ

সবই তো তোমার জান।


যা কিছু ছিল আমার সর্বস্ব 

তোমাকে দিলাম হয়ে নিঃস্ব

রইল না আর কিছুই নিজস্ব।


তারপরও আছে অনেক কিছু সম্পদ

ডরাই না রাঙা চোখ কোনো বিপদাপদ

হৃদয় মাঝে আছে তব প্রেম প্রেমাষ্পদ।


ওই দেখো না দিগন্তে সূর্য যায় ঢলে

দিন শেষে বাড়ি ফিরছে পাখি দলে দলে

বলবে তুমি বিদায় এবার সময় হল বলে।


জল ফেলোনা রাঙা গালে মোছো দুনয়নখানি

তাকিয়ে দেখো আমার পানে হাসো একটুখানি

চিন্তা কি, হয় হোক না একটু জানাজানি।


বাবা একটু বকেছে? তাতে হয়েছে কি!

প্রেম করলে বকাঝকা একটু হবে বইকি

এর জন্য কান্নাকাটি ? হা হা হা পাগল নাকি!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance