STORYMIRROR

Sulata Das

Romance Others

3  

Sulata Das

Romance Others

প্রেমের আবেশ

প্রেমের আবেশ

1 min
331

     চোখের কোণে মেঘ জমেছে, 

বৃষ্টি এলো বলে,

   মন বলে একটু দাঁড়া 

বসন্ত আসবে চলে। 


    পলাশ শিমুলে রাঙিয়ে বসন্ত

এলো প্রেমের সাজে

    কৃষ্ণচূড়ার রূপের ডালি নিয়ে 

উঁকি মারে তারই মাঝে।


    মহুয়ার মনমাতানো সুবাস

 মিশেছে বাতাসে,

    অভিমানী রোদ মেঘের সাথে 

লুকোচুরি খেলছে সুনীল আকাশে। 


    খেয়া মাঝি চলেছে নৌকা বেয়ে,

আল পথে কৃষক ফিরছে ঘরে   

   লাঙ্গল কাঁধে নিয়ে। 


ঊড়োজাহাজ চড়ে চলেছে মানব

    অজানা কোন দূর দেশে,

সাদা মেঘ চলেছে ভেসে 

    তারই সাথে সাথে। 


   আকাশের রামধনু ভেদ করে  

রকেট চলল কোন অজানা গ্রহে,

    মানব কল্যাণ সাধনের

নতুন কোন আবিষ্কারের সন্ধানে।


     মনের মণিকোঠায় 

বিস্মৃত স্মৃতি গুলো আজ 

    লুকোচুরি খেলা খেলছে,

কখনো দুঃখ, কখনো সুখ 

    কখনো বা ভীষণ বেজার মুখ।


    গুরুজনের সদুপদেশ গুলো   

ধ্রুবতারা হয়ে জ্বলছে,

    টুকরো টুকরো সুখস্মৃতি গুলো 

তারাদের মতো মিটমিট করে হাসছে।


   মনে বসন্তের হলো আবির্ভাব

কেটে গেল থমথমে মেঘ,

   ফাগুনের আগুন লাগলো পলাশে

মন আজ মাতলো প্রেমের আবেশে। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance