পাছে লোকে কিছু বলে
পাছে লোকে কিছু বলে
মৌচাক ভেঙে খেতে চাই মধুভান্ড
করতে চাই সদাই আজব কান্ড
আমি এগিয়ে গিয়ে পিছিয়ে আসি
পাছে লোকে কিছু বলে।
মুখোশ পরে করি সমাজে ঘোরাঘুরি
নিজের আসল পরিচয় আড়াল করি
অন্যায় ভাগ নিতে হাত চুলকায়
পাছে লোকে কিছু বলে।
নিয়ম ভেঙে বেনিয়মের নজির গড়ি
অর্থের জোরে অপরে নাকাল করি
আড়ালে লজ্জা ফুটে ওঠে মুখে
পাছে লোকে কিছু বলে।
সুখেই শুয়ে রাখি ঘুমন্ত বিবেক
শুনেও শুনে না নীতি কথা হরেক
তবু গা ভাসাতে পারে না আবেগ
পাছে লোকে কিছু বলে।
