পা ঘুরিয়ে পথের হদিস
পা ঘুরিয়ে পথের হদিস
অনন্ত পথের পাড়ি দেওয়ার যে অস্থির ইচ্ছে নিয়ে
দু চাকার শরণাপন্ন হয়েছি—
আমাকে ফিরিয়ে দিচ্ছে বহু গুণ।
যেন কোনো যন্ত্র নয় শিক্ষক, সঙ্গী, বহু দিনের;
কখনো শেখাচ্ছে পরিশ্রমে মর্ম,
কখনো শেখাচ্ছে আঁকাবাঁকা, চড়াই পথের হিসাব-নিকাশ।
কখনো আবার নিষ্ঠুর শহরের বাইরের মায়া ভরা পৃথিবী চেনাচ্ছে আমায়,
আমার ঐরাবত আমাকে বড় করেছে সব সময়।
