পুচু বাবুর গল্প
পুচু বাবুর গল্প
1 min
2
রং মেখে সং সেজে পুচু মহারাজ
মাঝরাতে মায়ের বাড়িয়ে দিলো কাজ।
সারাদিন যখন জেগে থাকার সময়
সে সময় পুচু বাবু নাক ডেকে ঘুমায়।
যখনি সবাই ভাবে দেবে খেয়েদেয়ে ঘুম
ওরে বাপস তখনি বাড়ে তার টিউন।
পুচু বাবু নয়তো শুধু একা একদম
প্রতি ঘরেই পুচু সোনারা আছে হরদম।
