হলধর নাগের নাগ পাশ
হলধর নাগের নাগ পাশ
হলধর নাগ তিনি বেজায় জটিল মানুষ,
কিন্তু সাপ দেখলে ওনার চুপসে যায় ফানুশ।
পাড়ার ছেলে রা যদি আম পারে এক বা দুই
ওরে বাবা তাতেই পাড়ার করে ভর্ফুই।
এমনি এক ছেলে জেনে ছিলো নাগের নাগ চাপ,
মাঝরাতে ঘরের ভিতর ফেলল প্লাস্টিকের সাপ।
সেই দেখে হলধরের রক্তচাপ বাড়ে,
পরি মরি করে সে ত্রাহি ত্রাহি রব ছাড়ে।
