STORYMIRROR

Mahfujur Rahaman

Abstract Others

3  

Mahfujur Rahaman

Abstract Others

নতুন পৃথিবী

নতুন পৃথিবী

1 min
231

ভাবনাগুলোকে আমি ভাসিয়ে দিই নদীর জলে,

চিন্তাগুলোকে ধুয়ে নিই আমারই মনের কলে।

হারিয়ে যায় আমি নিজের স্বপ্নের ঘোরে,

আবার ফিরবো বসন্তের সেই ভোরে।

একটু পা বুলিয়ে শিশির ভেজা ঘাসে -

স্বপ্ন আঁকবো আমি রূপকথার দেশে।

আসবে নতুন বছর, আসবে নতুন করে,

তাই সাজছে পৃথিবী এই নতুন আগমনের খবরে।

নতুন পৃথিবী আসছে নতুন বিস্ময় নিয়ে,

সেই পৃথিবী ভরা অচেনা জিনিস, অজানা কৌতূহল দিয়ে।

আমিও সাজিয়ে নিই আমার ছোট্ট পৃথিবীকে;

আবার নতুন ভাবে নতুন করে বাড়ায় অপেক্ষাকে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract