নিয়তি
নিয়তি
মানসী,
তুমি কেমন আছো আমি জানি না।
হয়তো ভাল আছো কিংবা ভাল নেই।
জীবনের যাঁতাকলে পিষ্ট হয়ে অবসন্ন!
আজকে যে আমরা দুজনে দুদিকেই।
কতদিন দেখা হয়নি বলতে পারো?
মনে কি পড়ে তোমার আমাকে?
ব্যথা ভরা চোখে অশ্রু ফেলেছিলে
শেষ বিদায়ের দিনে দেখেছিলাম তোমাকে ।
কাছাকাছি এসেও ফিরে যেতে হয়
নিয়তি এমনই ধারালো হাতিয়ার
আষ্টেপৃষ্ঠে যতই বাঁধার চেষ্টা করো
এক কোপেতেই সবকিছু চুরমার।
