STORYMIRROR

Manjula Acharya

Abstract Fantasy Others

3  

Manjula Acharya

Abstract Fantasy Others

নীরব শহর

নীরব শহর

1 min
188

কোলাহলময় রঙ্গ মঞ্চে

নীরব শহর এক

কত রাজুতি চলছে

আজব শহর যে সে

কখনো সে বাঁধা পড়ে

প্রণয়ের হাসিতে

হারিয়ে যায় কখনো আবার

নিদাঘের শক্ত আঘাতে

ক্ষণিকে সে যায় চলে

বেলাভূমি আকর্ষণে

কখনো পাহাড়ে বা

কখনো কাঠচাপা বনে 

ঝরনার জলে

থরথর তনু কাঁপে

 সত্যি কি স্নান করবে সে

আগুন যে জ্বলছে সে শহরে

কখনো নীল কুমুদের মতো

চাঁদের প্রেমে যায় হারিয়ে

গবাক্ষের ফাঁকে চাঁদের

 কিরণে সে মজে যায়

ময়ূরীকে ভেবে নিলে

সতত মুখ খুলে যায়

 চলে গগন রাজ্যে 

কালো মেঘ ঝরে যায়

নানা বর্ণের ফুলে ফুলে

 ঘুরে বেড়াতো কি উপবনে

হতো কি প্রজাপতি

বড় বিচিত্র সে মন ।

তার চেয়ে ক্ষিপ্র বেগে

 কেউ কি দৌড়তে পারে

মনের রাজুতি চলে

কেবল সেই শহরে ।

সত্যিই কি যে অস্থির

ধরা বড় কঠিন

চাইলে যায় না বাঁধা

বেগ যে তার প্রভঞ্জন ।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract