STORYMIRROR

Gopa Ghosh

Tragedy Inspirational Others

3  

Gopa Ghosh

Tragedy Inspirational Others

নারীর কথা

নারীর কথা

1 min
235

বন্ধ হয়েছে সতীদাহ প্রথা

বন্ধ হয়নি জ্বলা,

এখনও চলছে ঘরের বউকে

আগুনে পুড়িয়ে মারা।

পুরুষ কি কখনো চিতায় উঠেছে

স্ত্রীর মৃতদেহ নিয়ে,

স্বামীর চিতায় জ্বলেছে নারী

শুধু পুণ্যের নাম দিয়ে।

আজ নারী অবলা নয়

যথেষ্ট আধুনিকা,

ঘরে লক্ষ্মী, বাইরে দুর্গা

তাই সে অপরাজিতা।

তবু তারি মাঝে,

নারীকেই হতে হয়

পুরুষের হাতে ধর্ষিতা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy