STORYMIRROR

Manik Goswami

Drama Others

3  

Manik Goswami

Drama Others

নানা রঙের দিনগুলি

নানা রঙের দিনগুলি

1 min
243


জীবনের পথে ফেলে আসা সেই যে মধুর সময়

ভরা ছিল দুস্টুমি সাথে মজার দুরন্তপনায়,

অবাধ ছুটোছুটি আর খেলা।

মাঠে মাঠে ঘুরে ধুলো মাখার বেলা।

রৌদ্রস্নাত শরীর, বর্ষার জলে স্নান;

মানা সত্ত্বেও ঝড়ের মাঝে আম কুড়োনোর টান।

সাঁতারের ছলে নদীর বুকে জল নিয়ে মাতামাতি,

গাছপালা থেকে কুকুর, বেড়াল

সকলে খেলার সাথী।

ভেলায় চড়ে নদী পারাপার, মাছ ধরবার সুখ;

সময় কখন স্রোতের বেগে পেরিয়ে গেলো যুগ।

বয়সের ভারে চলতে পারিনা, অসুখে জর্জরিত;

মনের মাঝে পুরোনো দিনে খেলা করে অবিরত।

সময়ের গতি একমুখে ধায়, পিছিয়ে যাওয়া মানা;

বাঁধন ছাড়া সে সোনার দিনে কখনো ফিরিবে না।

চেষ্টা করে সাজিয়ে রেখেছি স্মৃতিতে সংগোপনে,

শৈশবের সেই হারিয়ে যাওয়া লাগাম হারা দিনে।

মাঝে মাঝে আনন্দ পাই যখন খুঁজি তাকে,

সময় প্রলেপে উজ্জ্বল দিন হয়ে যায় দেখি ফিকে।

তবু ভালো লাগে, মনের গভীরে জমা আছে সেই দিন,

শৈশব যেথা রয়ে গেছে চির রঙিন, অমলিন। ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama