STORYMIRROR

Subhadip Chakraborty

Abstract Others

3  

Subhadip Chakraborty

Abstract Others

মন

মন

1 min
307

আয়নার সামনে গাছের মত এসে দাঁড়াই 

চোখে চোখ রাখি

বাকলে মোড়া শরীরটাকে দেখি

দেখতে দেখতে সময় বয়ে যায়

সকাল এসে বিকেলের পাশে দাঁড়ায়

বিকেল গড়িয়ে গড়িয়ে রাতে প্রবেশ করে

আমি তাকিয়ে থাকি

বাকলে মোড়া শরীরটাকে দেখি

শরীরের মুখোশে ঢাকা

গুটিয়ে জড় হয়ে বসা

মনটাকে, অচেনা লাগে-

বড় অচেনা লাগে, আজকাল।

গাছেদের কি মন থাকতে নেই? 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract