STORYMIRROR

Nikhil Mitra Thakur

Abstract Classics

3  

Nikhil Mitra Thakur

Abstract Classics

মিলন হয়নি আমাদের

মিলন হয়নি আমাদের

1 min
15


মিলন হয়নি আমাদের,

যতবার ভেবেছি হবো কাছাকাছি

ততবার কালো মেঘে মুখ ঢেকেছে আকাশ।


মিলন হয়নি আমাদের,

যতবার ভেবেছি হেঁটে যাবো দিগন্ত হয়ে,

ততবার ঝড়বৃষ্টি এসে মুছে দিয়েছে দিগন্ত রেখা।


যতবার ভেবেছি ভেসে যাবো,

ততবার অনাবৃষ্টি হাত ধরে এসেছে খরা,

শুকনো নদী পথ বেয়ে যায়নি সে পথ ধরা।


মিলন হয়নি আমাদের,

দূর থেকে দেখি নীল টিশার্টে,

আকাশ দিচ্ছে প্রেমের হাতছানি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract