মিলন হবে কবে??
মিলন হবে কবে??
সব ক্ষত করে মেরামত
চলতে চাই তোমার সাথেই
জীবনের বাকিটুকু পথ।
হবে তোমার সাথে
পাবো রূপ কথার মতো এক জীবন
দেখছি এমনই একটা স্বপ্ন
শিশির কণা যেমন যায় মিশে
সবুজ ঘাসে।
তেমন দুই জনের জীবন
যাবে মিশে , ভালোবেসে
যেমন ক্লান্ত নদী মেশে
সাগরে ঐ মোহনায়।
তুমি তেমনই আপন করো আমায়।
