STORYMIRROR

Sanghamitra Roychowdhury

Abstract

3  

Sanghamitra Roychowdhury

Abstract

মেয়েবেলা

মেয়েবেলা

1 min
515

সেই বাড়ীটায় আজও

বন্দী আছে মেয়েবেলা।

চিলেকোঠার ছোট্ট ঘরে...

ছিটকাপড়ের পুতুলখেলা।

সিঁড়ির তলায় বেড়ালছানা,

কুকুরছানার শীতে কুঁইকুঁই।

মায়ের বকা বাবার শাসন,

দুষ্টুমি আর লুকোচুরির ছুঁইমুই।

মুহূর্তরা সবই আছে যেমন থাকার,

আমিই শুধু নেই সেখানে, আর জুঁই তুই।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract