STORYMIRROR

Sucharita Das

Abstract Children

4  

Sucharita Das

Abstract Children

মেঘের ভেলায় (শরত কাল)

মেঘের ভেলায় (শরত কাল)

1 min
514

শরতের পেঁজা তুলোর মতো

 মেঘকে সঙ্গী করে নিতে চাই আজ।

মেঘের ভেলায় পারি দিতে চাই

তেপান্তরের মাঠে।

যেথা ব্যাঙ্গমা, ব্যাঙ্গমী আর

রাজকন্যে হাসে।

সোনার কাঠির ছোঁয়ায় যেথায়,

খুশি ঝরে পড়ে।

রাজপুত্র, রাজকন্যা আর

নীলপরিদের দেশে।

দুঃখের সেথা নাইকো বালাই,

সুখ উপচে পড়ে।

চাঁদের বুড়ি চরকা কাটে আর

 ফোকলা হেসে বলে,

ধূর বোকা দুঃখ ছাড়া ,

সুখকে চেনে কে রে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract