STORYMIRROR

Paula Bhowmik

Tragedy

4  

Paula Bhowmik

Tragedy

মাতা জবালা

মাতা জবালা

1 min
223

কে দিয়েছে সমাজকে অধিকার ?

নারীকে ঐ নামে ডাকবার?

যাদের কারণে নারী হয় পতিতা,

তারা কি সব ধোওয়া তুলসি পাতা?

কারা এমন সমাজের মাথা ! 

তাদেরও চাই হোক বিচার।

নাম যদি দিতেই হয়, 

তবে এক পক্ষ নয়।

দুপক্ষকেই দিলে নাম,

ব্যাপারটা তখন মানা যায়।

হয়তো কোনও পুরুষ নারীকে মিথ্যে স্বপ্ন দেখায়,

অথবা নিশ্চয়ই কোনো ছল চাতুরির রাস্তায় যায়।

এ কথা তো যায়না কিছুতেই মানা,

যে কোনো নারী স্বেচ্ছায় ও পথে যায়।

ওদের জীবনের করুণ কাহিনী ______

জীবনের জাঁতাকলে বেমালুম চাপা পড়ে যায়।

ওর ই মধ্যে কেউ কেউ মা হয়,

পিতৃপরিচয়হীন শিশু পিতৃস্নেহ হতে বঞ্চিত রয়।

তখন দশভূজা হয়ে কঠোর বাস্তব থেকে আগলায়,

পারলে শিশুটিকে ভালো পরিবেশে হস্টেলে দেয়।

সমাজে এভাবেও ডাক্তার, ইনজিনিয়ার শিক্ষক হয়।

কি করা যাবে সেই মায়ের অতীত যদি ঘৃণ্য হয়!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy