STORYMIRROR

Paula Bhowmik

Drama Tragedy Inspirational

4  

Paula Bhowmik

Drama Tragedy Inspirational

মাঙ্কি ক্যাপ

মাঙ্কি ক্যাপ

1 min
10

নামটি তোমার মাঙ্কি ক্যাপ কে দিয়েছিল জানি না,

জন্মেও কোনোদিন তোমার সাথে সম্পর্ক ছিল না।

শীত এলে আমি তো বরাবরই খুব খুশি হয়ে যাই,

বছরের কয়েকটা দিন শীতের পোষাক কাছে পাই।

ভেইল, ক্লোক, স্টোল, কার্ডিগান, দস্তানা, মোজা, 

শাল হোক বা মোটাসোটা হাউসকোট, ভারি মজা !

কি এক ঘোরে, সময়টা যায় পালিয়ে দুদ্দার করে ।

মনে একটু দুঃখ বোধ, দিতেই হবে শীতকে বিদায়,

শীতকে যে বড়ই ভালোবাসি, কি আর করা যায় !

মনটা সময় পেলেই মনে মনে যে বিরহের গান গায়।

প্রেমের ধর্মে "দাগা দেওয়া"বলে একটা কথা আছে,

সেই কথাটা এই শীত ভূতের বেলায় খুব খেটেছে।

যাওয়ার আগে আমাকে রুগী বানিয়ে ছেড়েছে !

সর্দি-জ্বর দূরে পালালেও গলার ভেতরের আঁচর !

খুসখুসখুস খকখক, হেক্সিডিন/রেক্সিডিনে গার্গল!

ওষুধ খেতে খেতে হয়রান,শেষে মাংকিক্যাপ নির্ভর।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama