STORYMIRROR

POET MD HEDAETUL ISLAM

Tragedy Inspirational

4  

POET MD HEDAETUL ISLAM

Tragedy Inspirational

মা মানে অতি ত্যাগী

মা মানে অতি ত্যাগী

1 min
317

মা মানে অতি ত্যাগী

মোঃ হেদায়েতুল ইসলাম


মা মানে অতি ত্যাগী যার তুলনা নাই,

মা মানে দুঃখ সুখে যাকে কাছে পাই।

শক্তি সাহস যোগাতে মার তুলনা নাই,

গর্ভে ধারণ করে মা কোলে দেয় ঠাঁই।

মা হলো স্রষ্টার এক অলৌকিক দান,

বুকের ধন এর জন্য মা বিলিয়ে দেয় প্রাণ।

এই পৃথিবীর সেরা হল মায়ের ভালোবাসা,

সন্তানের জন্য মায়ের হৃদয় স্নেহ মমতায় ঠাসা।

মা বলে তোমার জন্য রইল দোয়া আমার,

বিজয় নিশান না উড়িয়ে দরকার নেই থামার।

মা বলে তুমি পারবে করোনা তো ভয়,

মা বলে একদিন তুমি ঠিকই করবে বিশ্বজয়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy