STORYMIRROR

বিকাশ দাস

Fantasy

1  

বিকাশ দাস

Fantasy

লক্ষ্মীছাড়া কবিতা

লক্ষ্মীছাড়া কবিতা

1 min
603


অনর্থ জেনে কবিতা    ছেড়ে দিয়েছি

অর্থের বৃষ্টিতে ভিজতে ফিরে এসেছি

মাথার চাতাল বলতে  খোলা আকাশ

পায়ের তলায় মাটি ক্ষুর গাঁথা উচ্ছ্বাস ।


দু’ হাতে পাথরে পাথর গেঁথে ঈশ্বর পেয়েছি

দূরত্ব ধরে ধরে দ্রুত নিজেকে এগিয়ে নিয়েছি


লক্ষ্মীছাড়া দুঃখ শ্রম

কোথায় কবে কখন শেষ হবে লাঞ্ছনার কাল বিষ তুলে

কি ভাবে শুরুর বিধান হলে দূরের শেষ মহার্ঘ দুয়ার খুলে 


কল্পনার তীর্থে নির্বোধ ভেঙে ভেঙে বাস্তব পাবো 

রোজ দু’মুঠো ভাত কবিতার পাতায় বসে খাবো ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy