STORYMIRROR

Paula Bhowmik

Tragedy Inspirational Thriller

3  

Paula Bhowmik

Tragedy Inspirational Thriller

লাল রঙ

লাল রঙ

1 min
192

শুধু লাল, জানি তো এটা পলাশ কিংবা শিমুল নয়,

তবু ফাল্গুন এলে এগুলোকে টবে ফুটতে দেখা যায়।

এমন তো নয় যে, এরা খুব বেশী যত্ন চায় ! 

বছরের এই সময়টায়, বেশ ফুল ফোটায় অবহেলায়।

দোল পূর্ণিমা যে সামনে আসবে সে কথা মনে করায়,

আবির, গুলাল, পিচকারি, বৃন্দাবনের হরিখেলা,

ছড়িয়ে গেছে আজ বোধহয় সারা পৃথিবীময়।

লাল আবির আর গালে দু আঙুলের একটু ছোঁয়া,

অনায়াসে বহু দিনের জমানো অভিযোগ, অভিমান,

মনের যে কোনও রকম দূরত্ব নিশ্চয়ই ঘুচিয়ে দেয় ।

কিন্তু শক্তির আস্ফালন, রক্ত নিয়ে হোলিখেলা ? 

মনকে কাঁদায়, এসব যুদ্ধ যুদ্ধ খেলা কার পছন্দ হয়! 

প্রিয় মানুষের রক্তপাত দেখলে সাধারণ নিরিহ মানুষ,

খুব সহজেই নিজের হাতে অস্ত্র তুলে নেয় ।

তাই বোধহয় একবার যুদ্ধ লাগলে তা থামানো কঠিন,

দুটো দেশের মধ্যে দূরত্ব বেড়ে যায় দিন কে দিন।

আলোচনায় বসতে চাইলেও বসা হয় না,

দাদাগিরি করে যারা, তারাও উস্কে দিতে ছাড়েনা।

সক্কলে নিজের নিজের স্বার্থের কথাই যে ভাবছে,

বিনা কারণে যেসব প্রাণ চলে যাচ্ছে, 

তাদের কথা কি কাউকে ভাবাচ্ছে?

কত বাড়ি, ঘর, ইমারত ধূলিস্যাৎ হয়েছে, 

ইয়েমেনে নাকি পাঁচ বছর ধরে যুদ্ধ চলছে।

টিভিতে দেখায় না বলে, শুনলেও এতটা ভাবায় না,

ওখানে কার সাথে কাদের যুদ্ধ তাও তো জানি না।

কিন্ত ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ শুরুর আগেই, 

যুদ্ধ হবে, যুদ্ধ হবে, বিজ্ঞাপন দেখেছি টিভিতেই। 

তাই হয়তো মনটা এতো বেশী করে এসব ভাবছে, 

ফুলের লাল রঙ দেখেও কেন যে যুদ্ধ মনে পড়ছে! 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy