ক্ষণিকের আলাপ
ক্ষণিকের আলাপ
বেশ আছি দূরে বহুদূরে--
চেনা গন্ডীর বাইরে
বেড়াবার নামে জন্ম-কর্ম স্থান ছেড়ে,
বন্ধু বান্ধব হীন হয়ে ।
কেউ শত্রু নয়,কেউ মিত্র নয়
সবাই আগন্তুক এখানে।
কাউকে দেখে গা জ্বালা করে না।
কারো কথা শুনে রাগে শরীর কাঁপে না।
কাউকে দেখে অতীত মনে পড়ে না।
জানি,খাবার টেবিলে অকস্মাৎ ঘটে
যাওয়া কিছু পরিচয়
স্মৃতিতে থাকে ক্ষণিকের জন্যে
তবু সে আলাপে ভরে ওঠে হৃদয়
ভাঙা মেলার ছাপ রয়ে যায় বহুদিন
হৃদয়ের গভীরে।
