STORYMIRROR

Navoneeta

Romance Tragedy

3  

Navoneeta

Romance Tragedy

কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়া

1 min
10

আজ কৃষ্ণচূড়ায় ফুল ফুটেছে,

যেন বৈষ্ণবী মায়ের সিঁদুরের আভা,

প্রকৃতির ন্যায়ের রোদ্দুর খেলেছে,

আকাশের রং আজ শুধুই নীল সাদা

আজ কৃষ্ণচূড়ায় ফুল ফুটেছে,

ফুলের অলংকারে বৈষ্ণবী সেজেছে,

পাখির কলতানের পুরনো সুর বেজেছে

সময় বয়েছে নিজের গতিতে

পাল্টেছো তুমি, পাল্টেছি আমি,

পাল্টেছে সেই ছোট্ট ঝিলের ঘাট

সময় বয়েছে নিজের গতিতে

আজ ফাঁকা পড়ে সেই ছোট্ট ক্রিকেটের মাঠ

পাল্টেছো তুমি, পাল্টেছি আমি,

অতীতটা আজ শুধুই মেঘে ঢাকা

সময় বয়েছে নিজের গতিতে

সেই ছোট্ট ঝিলের ঘাট আজ সত্যি ফাঁকা.

ব্যর্থ তুমি? নাকি ব্যর্থ আমি?

অজানাই থাক, সম্পর্কের সেই ব্যর্থতার কারণ

আজ কৃষ্ণচূড়ায় ফুল ফুটেছে,

ঠিক আগের মতই ফুল ধরেছে

তাই আবারো কৃষ্ণচূড়ার মধ্যেই হোক,

অতীতের সেই স্মৃতিচারণ.


@নবনীতা 


Rate this content
Log in

Similar bengali poem from Romance