STORYMIRROR

Navoneeta

Abstract Inspirational Others

3  

Navoneeta

Abstract Inspirational Others

সোনার তরী

সোনার তরী

1 min
176

সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আমি 

অপেক্ষা করি সেই সোনার তরীর,

যেন চিরকালের মতন নিয়ে যায় এসে

উপরতির সেই মুক্ত আকাশে।

নিয়ে যাক ইহকালের চেয়ে অনেক দূরে,

আর এই চাকচিক্যে ঘেরা জগৎ থেকে,

ঝড়ো হাওয়া থাকবে শুধু , 

মুক্ত হওয়ার চিহ্ন হয়ে,

মুক্তি পাওয়ার চিহ্ন হয়ে।।

অপেক্ষার দিন শেষ হলো 

সোনার তরী এলো অবশেষে, 

নৌকায় উঠে পাড়ি দিলাম তবে, 

উপরতির সেই মুক্ত আকাশে।

পড়ন্ত সূর্যের সোনালী-লাল আভা 

যেন বিদায় দেয় আমায়,

আমিও বিদায় জানাই এই জগৎ, এই ইহকালকে -

" চিরবিদায় - চিরবিদায়।।"


@নবনীতা 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract