STORYMIRROR

Manab Mondal

Abstract Classics

4  

Manab Mondal

Abstract Classics

কলকাতা

কলকাতা

1 min
279

মিছিল আন্দোলন, উৎসব ,যানযট, বিপ্লবী বীর গাঁথা,

সব মিলে ব্যাস্ত শহর আমাদের গর্বের কোলকাতা।

মসজিদ,মন্দির,গীর্জা,সবকিছু থাকে মিশিয়া মিলিয়া,

আছে ট্রাম আছে ভিক্টোরিয়া, আছে ডেঙ্গু, আছে ম্যালারিয়া।

নেতাজি, রামকৃষ্ণ, রবীন্দ্র, জগদীশচন্দ্র, ডিরোজিও

এ শহর আজও সবার সেরা, সবার প্রিয়।

এ শহরে গরীব খেতে পায় আজ দুমুঠো কম পায়সায়

এ শহরে বেঁচে থাকে কত প্রেম কত স্বপ্ন মিথ্যে আশায়।

অতীতের স্মৃতিতে আমরা আজও মাতোয়ারা,

কল কারখানার গেটে তালা, হচ্ছি লক্ষীছাড়া।

ছোট বড় মেজো আছে কত নেতা,

সবার হাতে লুট হয়েছে আমার কলকাতা,

তবুও শান্ত এ শহর, হৃদয় হীন ইট আর পাথর।

কলকাতা অসহায় বুড়ো , একে শাসন করছে কিছু ইতর ।

তাই রোজ হচ্ছে এ শহর কলকাতা, ধর্ষিতা।

ময়দান, নন্দন , বইমেলা এ শহর একদিন ছিলো সুন্দর কবিতা।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract