STORYMIRROR

Manik Goswami

Tragedy Classics Others

3  

Manik Goswami

Tragedy Classics Others

খেয়ালী প্রকৃতি

খেয়ালী প্রকৃতি

1 min
223


পাকা ধানের শীষের ওপর অসময়ের বারি,

শীতল দিনে বৃষ্টির সাথে হাওয়ার তেজও ভারী।

শীতের আকাশ ভেঙে হঠাৎ, নেমেছে বৃষ্টিধারা,

মাথায় পড়লো হাত যে চাষীর, শরীর শক্তি হারা।

আর দুটো দিন পরেই ছিল ধান কাটবার পালা,

মাঠের খুশি মনের মাঝে, শরীরে ছিল না জ্বালা।

হঠাৎ করে শীতের দিনে নামলো ধারাপাত,

মনের খুশি হারিয়ে গেলো এমন বজ্রাঘাত।

উঁচু মাথার ধান গুলো সব বৃষ্টি হাওয়ার তোড়ে,

জমির ওপর সটান শুয়ে, চোখে এলো জল ভরে।

এতদিনের সাধনা আর দিনেরাতের সেবা,

বুকের কষ্ট কেউ বোঝে না,খোঁজ নিয়েছে কে বা।

চোখের সামনে ধানের শীষটি ধরার বুকেতে লীন,

প্রাণের কান্না, বাঁধ মানে না,ফসলের আশা ক্ষীণ।

যে দুটো ধান ঘরে ওঠে পরিশ্রমের ফসল,

দিনাতিপাত হয়ে যায় তাতে, মনের খুশিই আসল।

এবার ঘরে উঠবে না ধান, উৎসব নেই কোনো,

দিনগুলি আর কাটবে কেমনে, হতাশার দিন গোনো।

সারাটি বছর কি দেবে আর পরিজনের মুখে,

খাম-খেয়ালী প্রকৃতির রোষে ভেঙে গেছে দুখে-শোকে।





এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy