কবিতার জাগে রাত
কবিতার জাগে রাত
চাঁদটার চেয়েও একা আমি
সহস্র তারাদের ভিড়ে।
কি জানি কেমন করে,
নির্বাক দুপুরের মতো চুপিসারে
বাঁধা পরে গেছি আমি পুরোটাই!!
তোর মায়াজালে
চুপি চুপি মন বলে,
সারাক্ষণ -ই আমি তোকে চাই।
কল্পনার রূপকথায়,
দেখে তোকে দিনের ব্যাস্ততায় ,
হার মানে তোর কাছে রাতের লাবন্য
মন কতো আকাংক্ষায় হয়ে যায় বন্য।
শত অজুহাতে চায় তোকে ছুঁতে
আমার এ দুটো হাত।
কবিতারা তোর জন্য আজকাল জাগে রাত।

