STORYMIRROR

Debashis Bhattacharya

Abstract Inspirational Others

3  

Debashis Bhattacharya

Abstract Inspirational Others

জাগাও আমায় তোমার প্রেমে

জাগাও আমায় তোমার প্রেমে

1 min
226

ভূলোকে একাকী ছেড়ে

যাও তুমি চলে 

আমার মনকে টেনে নিয়ে 

দূরে অনেক দূরে

সুদূরপ্রসারী জগতে

গগন যেথায় কুর্নিশ জানায়

তোমার আগমনে

সাগর উন্মনে গড়িয়ে চলে

ভূমি লুটায় লাজে

তারারা জ্বলে শংকাতে

রবি দহনে মরে

চাঁদ শুধু পিছু হটে

গ্রহণ লাগার ভয়ে

বৃষ্টি বিন্দু ঝরে পড়ে

মেঘের চোখের জলে

মম জীবন-যৌবন শিউলি হয়ে

ঝরে পড়ে বারে বারে

তব সুশোভিত মালঞ্চ প্রাঙ্গনে

জীবন-পুস্প যেথায় ফোটে

বিধির টিকা লয়ে

মৃত্যু কেবল হাতছানি দেয়

তোমার মিলন আশায় 

আমি হন্যে হয়ে খুঁজি বেড়াই  

আশার প্রদীপ জ্বালিয়ে রেখে   

পাখির কূজনে পুস্প জাগে 

জাগাও আমায় তোমার প্রেমে 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract