ইচ্ছে - (নূর-এ-তাহির আরাবি)
ইচ্ছে - (নূর-এ-তাহির আরাবি)
আমার ইচ্ছে করে গভীর রাতে জোৎস্ন্যা হয়ে মরি,
নির্ঘুম সব দুখি লোকের চোখে স্বপ্ন গড়ি।
এই, ইচ্ছে নামক সান্তনাতেই হৃদয়টাতে ভরি।
আমার ইচ্ছে করে মোহনা হই দুঃখ নদী শেষে,
যেথায় শুধু সুখেরই ঢেউ দুলবে ভালবেসে।
আকুল ব্যাকুল ইচ্ছেগুলো বুকের খাচায় ধরি,
এই ইচ্ছে নামক সান্তনাতেই হৃদয়টাকে ভরি।
আমার ইচ্ছে করে সোনার হরিণ হয়ে দিতে ধরা,
তাদের কাছে, সেই হরিণের খোঁজে ব্যাকুল যারা।
ইচ্ছে করে, ইচ্ছে গুলো সত্যিকারের করি,
এই ইচ্ছে নামক সান্তনাকেই হৃদয়টাকে ভরি।
আমার খুব ইচ্ছে করে শ্বেতকপোতী হয়ে, যেতে উড়ে,
ভাব করে সেই সুখ পাখিকে আনতে হেথা ধরে।
যার অভাবে কাঁদে মানুষ সারাজীবন ধরি,
এই ইচ্ছে নামক সান্তনাতেই হৃদয়টাকে ভরি।
আমার ইচ্ছে করে ফলের মত সুরভি ছড়াতে,
কষ্ট নামক নষ্ট অসুখ নিমেষে সারাতে।
ইচ্ছে করে লাটাই ছেড়া ঘুড়ির মতো উড়ি,
এই ইচ্ছে নামক সান্তনাতেই হৃদয়টাকে ভরি।
