STORYMIRROR

Manik Goswami

Drama Tragedy

3  

Manik Goswami

Drama Tragedy

হতাশ জীবন

হতাশ জীবন

1 min
188

#MyDadMyHero


সবার বাবা ভদ্র, সভ্য, দায়িত্ব নেয় কত;

আমার বাবা হয় না কেন সবার বাবার মতো।

সবার বাবা সকাল সকাল বাজার করে আনে,

আমার বাবা দাওয়ায় বসে গাঁজার কলকে টানে।

সবার বাবা সময়মতো অফিসের বাস ধরে,

আমার বাবা সকাল থেকেই থাকেন নেশার ঘোরে।

সবার বাবা ছেলেমেয়েদের সঙ্গে খেলায় মাতে,

আমার বাবা কোনোসময় নেয় না আমায় সাথে।

সবার বাবা সন্তানদের স্নেহ করে, দোষ ভুলে,

আমার বাবা স্নেহ তো দূর, কখনো নেয় না কোলে।

সবার বাবা কত খুশি হয় সন্তানের সু-কাজে,

আমার বাবা রেগেই আগুন, কটু কথা কানে বাজে।

সবার বাবা দেখি মায়েদের কত সম্মান করে,

আমার বাবা সুযোগ পেলে মাকেই ধরে মারে।

সবার বাবা সংসারটা সুখেই রেখেছে বলো,

আমার বাবা সংসারটা করে দিলো এলোমেলো।

সন্ধ্যাবেলায় সবার বাবা নিয়ম করে পড়ায়,

সেই সময়ে আমার বাবা মদ ঢেলে নেয় গলায়।

বন্ধুরা সব বড়ো হয়ে সফল মানুষ হবে,

আমার জীবনে অমানিশার আঁধার ঘিরে রবে।

তুলনা করতে চাইনা আমি আমার বাবার দোষ,

বেঁচে থাকলেই ছত্রছায়া, ভুলে যাই সব রোষ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama