STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

4  

Partha Pratim Guha Neogy

Abstract

হিসেব

হিসেব

1 min
423

যেকোনো হিসেব মিলানোটা খুব কঠিন।

আমাদের বাহ্যিক জ্ঞান হবার পর থেকেই

শুরু হয়ে যায় এই হিসেব মিলানো।

সব কিছু, এমনকি জীবনের হিসেব।


যখনই মনে হয় হিসেবটা আর মিলবেই না,

তখনই কেউ সমাধানের একটু আভাস পায়।

তখনই হিসেবটা অনেক সহজ হয়ে যায়।

আবার,যখনই মনে হয় হিসেবটাতো এখনই মিলে যাবে,

অমনি সেটা আরও জটিল হয়ে যায়।


যারা হিসেবটা মিলিয়েছে,

সত্যিই কি তারাই জয়ী হয়েছে।

কিন্তু শেষে দেখা যায়,

ফলাফল তো শূন্যই রয়েছে।


কেউবা উত্তর শূন্য দেখে দেখে ,

জীবনটাকেও শূন্য করে ফেলেছে।

আবার কেউবা আমার মত,

সেই হিসেবটা এখনো মিলাচ্ছে।


এইসব করতে করতে একসময় জীবনটাই শেষ।

কিন্তু জীবনের হিসেব মিলানো তখনও হয়নি শেষ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract