STORYMIRROR

Bidyut chakraborty

Inspirational Others

3  

Bidyut chakraborty

Inspirational Others

হারিয়ে গেছে...

হারিয়ে গেছে...

1 min
529

হারিয়ে গেছে মায়ের আঁচল

স্নেহ মাথা সুখ।

মাথা তুলেছে দালান বাড়ি

হারিয়ে গেছে সোনার পাতায় ছাওয়া

মাটির বাড়ির সুখ।

হারিয়ে গেছে মাঠে -ঘাটে খেলা

মুঠো ফোনে বন্দি খেলে বেলা।

হারিয়ে গেছে আবেগ ভরা চিঠি-পত্র

এখন ভিডিও কলের যুগ।

হারিয়ে গেছে মানবিকতা

মানুষ এখন অধম পশুর।

হারিয়ে গেছে প্রণাম প্রীতি

মুঠোফোনে এখন মেসেজের যুগ।

হারিয়ে গেছে মানীর মান

ছোটোরা এখন বেজায় জ্ঞানী

বড়োদের জন‍্য তাদের কাছে

আর সম্মান নাই।

হারিয়ে গেছে হৃদয় ছোঁয়া

সেই গানের কলি

যন্ত্র যুগে গানও এখন

যন্ত্রণাংশের শব্দে বলি।

হারিয়ে গেছে নীলাকাশ

মুক্ত বাতাস নাই।

গাছপালা আজ গেছে কমে

হারিয়ে গেছে পশু-পাখি সব।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational