STORYMIRROR

Bidyut chakraborty

Abstract Classics

3  

Bidyut chakraborty

Abstract Classics

::নারী::

::নারী::

1 min
241

সূতিকাগার থেকে শ্মশান...

তুমি আজ কোথাও নও নিরাপদ

নও কোথাও সুরক্ষিত।

বোন,নাতনি, ভাইঝি...

সম্পর্ক গুলো আজ অর্থহীন

বয়স আজ আর তোমার রক্ষা কবচ না

সে তুমি হও তিন মাসের শিশু বা অশীতিপর বৃদ্ধা

হও জীবিত বা মৃতা।

এখন তুমি শুধুই একটা মাংসের দলা...

শুধু পু্রুষের ক্ষুধা নিবৃত্তির মাধ‍্যম

যে পুরুষ তোমায় জন্মদিল,কোলে পিঠে করল মানুষ

তাদেরও ক্ষিদে মেটালে তুমি,শরীরে নিয়ে গভীর জখম।

স্কুল কলেজ অফিস আদালত...

বাসে ট্রেনে ভিড়ে কিংবা ফাঁকা রাস্তায়

অসংখ্য চোখ চাখছে তোমায়

সুযোগ পেলেই কামড় বসায়।

তোমাকে বস্ত্র হীন দেখতে চায় যে পুরুষ জাতি

তারাই তোমার পোশাক নিয়ে করছে মাতামাতি

যে পুরুষ তোমায় নষ্ট করে রোজ রাতে

দিনের বেলা সেই পুরুষই তোমায় পতিতা বলে ডাকে।

তুমি এখন আর মা নও...নও কারো কন‍্যা...

তুমি এখন শুধুই একটা মাংস পিণ্ড

যে পুরুষের শরীর মনের ক্ষুধা করে নিবৃত্ত।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract