STORYMIRROR

আরিয়ানা ইচ্ছা

Action Fantasy Others

3  

আরিয়ানা ইচ্ছা

Action Fantasy Others

গল্প পড়ার অভ্যেস

গল্প পড়ার অভ্যেস

1 min
203

 


অভ্যেস হলো শখের প্রকাশ 

নিত্য এক রুটিন, 

সব কাজের শেষে হলেও থাকে

জীবনে অভ্যন্তরীণ। 


ভালো লাগার বিষয় গুলোর 

বিশেষ এক নাম,

হাজার টাকাও পারেনা হতে 

এমন কিছুর দাম।


অমূল্য সময় ব্যয়ে 

আসে কিছু সুখ, 

কান্না হাঁসি সবই পায়

তাতে প্রকাশ মুখ।


নেশার মতো মনের মাঝে 

বাস করে অনায়াসে, 

অনির্ধারিত সময় ব্যাপী

দিনের শুরু বা শেষে। 


অন্য কাজে মন বসেনা 

যেটুকু হয় ভাবলেশ,

যাদের থাকে মনে প্রানে 

"গল্প পড়ার অভ্যেস"। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Action