STORYMIRROR

Sourav Dasgupta

Romance

4  

Sourav Dasgupta

Romance

এসো মোর পাশে

এসো মোর পাশে

1 min
257

মোর শুধুই একটি চাওয়া তোমার কাছে 

গোলাপের মর্যাদাটা রাখো ওই গাছে ।।

চাই শুধু তোমার জীবন চলার সঙ্গী হতে

চাই তোমার দিগন্তের একটি মাত্র সীমানা হতে ।।

উত্তাল সমুদ্রের ছোট্ট একটি কিনারা 

কিংবা হোক না কোনো উত্তপ্ত মরু সাহারা ।।

যদি তুমি থাকো মোর পাসে

দেখে নিও করবো জয় হেসে হেসে ।।

তুমি যদি আসো ভালোবেসে 

দেখবে সেথা ভয় থাকবে না আর আসেপাশে ।।

জানোকি তুমি তোমার ওই দুই নয়ন

করে আমার সব শক্তি চয়ন ।।

দেখে তোমার এলোমেলো চুলের মেলা 

হার মানবে শান্ত নদীর সকল খেলা ।।

তোমার ওই সরল সাধা সিধে মুখ 

আমাকে দেই এক অচেনা সুখ ।।

যদিও পায়নি তোমার স্পর্শ 

তবুও মনে হয় সেটা ভুলিয়ে দেবে সব আকর্ষ ।।

হ্যাঁ তোমায় বলছি এসো মোর পাশে

দেখবে তুমি রাখবো হৃদয় মাঝে জয়ের হাসি হেসে ।।


Rate this content
Log in

More bengali poem from Sourav Dasgupta

Similar bengali poem from Romance