STORYMIRROR

Orpita Oyshorjo

Fantasy Others

3  

Orpita Oyshorjo

Fantasy Others

একজন তুমি

একজন তুমি

1 min
1.2K

আমি এমন একজন তুমি চাই আমার জীবনে

 যে আমাকে অনেক ভালোবাসবে 

যে আমাকে আগলে রাখবে তার মনের কোঠরে 

যে রোজ সকালে আমাকে বেলি ফুলের মালা দিয়ে সাজিয়ে দিবে

যে কোন এক পরন্তু বিকেল বেলা আমাকে নিয়ে নদীর তীরে ঘুরতে যাবে

যে আমার হাতটা ধরে বলবে সারা জীবন এভাবে তোমার পাশে থাকবো

আমার কখনো মন খারাপ হলে যে আমাকে জড়িয়ে ধরে বলবে

"এই পাগলি মন খারাপ করছো কেন আমি তো আছি তোমার পাশে

সহস্র নদী পারি দিবো তোমায় নিয়ে সাথে 

যে আমার সাথে মাঝরাতে চাঁদের আলো দেখবে

যে আমার কাঁধে মাথা রেখে রূপকথার গল্প শুনাবে 

যে আমার সাথে বৃষ্টিতে ভিজবে অনায়াসে 

জ্বর হলে আমার পাশে ঠাঁই বসে থাকবে 

যে আমাকে ছেড়ে কখনো যাবে না 

যে কখনো আমার হাতটা ছেড়ে দিবে না 

যে আমাকে রোজ সকালে শিশির ভেজা ঘাসে হাঁটতে নিয়ে যাবে অচিনপুরে

যে আমার অহেতুক কথা শুনে বিরক্ত হবে না 

যার সাথে মনের সব কথা বলা যাবে 

সারা জীবন আমাকে আগলে রাখবে 

আমার ঠিক এমন একটা তুমি চাই 

এদিক ওদিক খুঁজি যদি এমন একজন তুমি পাই ।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy