এক মুঠো পবিত্র নীল(তৃতীয় দিন)
এক মুঠো পবিত্র নীল(তৃতীয় দিন)
গভীর তরল নীলে
নীলকান্ত নীল রং কুচি
জলে-মেশা আলো ।
উজ্জ্বল রাংতার
মোড়া ফোয়ারায় ,
ক্ষীণ আলোর কম্পন ।
ফ্যাকাশে বেলে-মাছেদের দল
এঁকেবেঁকে পাশ কেটে হেলে-দুলে চলে,
রুপোলী রং খেলে যায় ।
আঙুর-নীল ঝিনুকের মালায় লাগে
সাদা নমনীয়
কমনীয় প্রলেপ।
অগভীর জলে
সাঁতারপটু কুচো মাছদের
গিল্টির ঝিলিক ।
ফোলা-ফাঁপা জেলি-মাছদের
ঝকমকে গোলক
দুধ-সবুজ আলো-দীপ্ টিপ টিপ ছাপ।
কারা যেন ঘুরপাক খায়
চতুর শঙ্খীল ঘূর্ণীতে
এলানো লেজের ওপর ।
ক্ষিপ্রগতি গলদা , পাবদারা
পায়চারিতে ব্যস্ত তেমনঐ
মনে করে গাঢ় জলপাই ে
ধুরন্ধর ভঙ্গীতে শুঁড় তুলে দাঁড়ায় ।ঐজ্জ
নিচে যেখানে শব্দেরা
ভোঁতা আর ম্লান শোনায় যেন,
নিমজ্জিত ঘড়িঘন্টার কাংস্যকণ্ঠ স্বরে
বাজতেই চলে।
জানান দেয় আগামীর পথে
এগিয়ে যাওয়া শব্দগুলো
একাই পথ চলে পবিত্রতার প্রতীক হয়ে
ইচ্ছেদের হাত ধরে আর পথ দেখায়
এক বুক আকাশ , আনন্দের উৎসে থাকা আরো অনেক কিছু ,
অনেক সত্যকে।।
