STORYMIRROR

Snigdha Chakravarty

Abstract

2  

Snigdha Chakravarty

Abstract

এক ঝাঁক বিষণ্ণতা

এক ঝাঁক বিষণ্ণতা

1 min
890

ধূসররঙা বিকেলটুকু বিষাদপ্যালেট ছুঁলেই

আত্মঘাতী হতে ইচ্ছে করে ভীষণ।

পরিযায়ী শব্দেরা মৌমাছি-মনে

ভুলে উড়ে গেছে দেবদারু-মূলে।


সদ্যোজাত সন্ধ্যাতারার বুক ছুঁয়ে কবে মরে গেছে

আলতা-ছোঁয়া আকাশের অবয়বহীন পেলবতা।

কাঁটাতার রাত্রির গায়ে জমাট বাঁধে পলাশছোঁয়া পূরবী।


মৃত্যুমুখী শহরে জীবনের পাশাপাশি চলে এক গহন মৃত্যুস্রোত,

মরা ইঁদুরের চোখের মতো এক নিরেট প্রশান্তি নামে এ শহরে প্রতিরাতে।

জানলার পাশে থমকে থাকে প্রেতের মতো অন্ধকার।


রাতের ধ্বংসস্তুপে লিবিডোশীতল কলমে প্রতিনিয়ত লিখে চলি

একেকটি তিমিরবিলাসী বন্ধ্যা সুইসাইড নোট।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract