STORYMIRROR

Ranjit Bagdi

Comedy Drama Others

2  

Ranjit Bagdi

Comedy Drama Others

দেখো কান্ড ।

দেখো কান্ড ।

2 mins
202

মনে জমা প্রশ্ন গুলি ,জানেন দাদা -

জং ধরে যাচ্ছে ইমসনে ।

জানি না কবে পৌঁছাবো -

আমার হবু তার স্টেশনে ।

গাছে ধরা আম্র মুকুল -

পরিণত আজ আমে ,

কি জানি তার ধাম কোথায় -

থাকেই বা কোন গ্রামে ।

আপনি কি জানেন সে জিন্স টপ পছন্দ করে,

নাকি ভালোবাসে শাড়ি ?

ক্লিন সেভ পছন্দ করে ,

নাকি স্টাইল করা দাড়ি ?

সে কি খুব রাগী হবে ,

নাকি খুব শান্ত !

না মানে যদি বলতেন -

তাহলে ভেবে হতাম না ক্লান্ত ।

সে কি খুব সহজ সরল ?

নাকি অহংকার এ ঠাসা !

সে কি আমায় মেনে নেবে ,

দেবে কি ভালবাসা ?

তার কি খুব লোভ আছে !

নাকি সে সৎ ?

আরে দাদা বলুন না ,বিরক্ত হচ্ছেন কেন-

আমাকে যে চলতে হবে তার সাথে পথ ।

সে কি খুব পেটুক মানুষ ?

নাকি হিসাব করে খাই ,

দাঁড়ান দাঁড়ান আর দুই একটা প্রশ্ন বাকি -

রাগ করছেন কেন দাদা ভাই ।

তাকে কি মেকাপে ভালো লাগে !

নাকি মেকাপ ছাড়াই ভালো ?

গায়ের রং কি ফর্সা তার !

নাকি একটু কালো ?

চুল কি তার ছোট করে কাটা ?

নাকি এক পিঠ ঝুলে !

সে কি এখন কলেজ এ পড়ে ?

নাকি কোনো স্কুল এ ,

চোখে কি সে কাজল পড়ে -

পড়ে কি কোনো টিপ ?

দাঁড়ান একটু জিরিয়ে নি -

বুক করছে ঢিপ ঢিপ ।

পায়ে কি সে নুপুর পড়ে ?

মাথায় কি বাঁধে খোপা -

গলার স্বর কি উচ্চ তার !

নাকি একটু চাপা !

সে খুব মিশুকে ?

নাকি একা একা থাকে -

অল্পতেই কি ভয় পাই সে !

নাকি সাহস ভরা দুই চোখে ?

আরে দাদা এইবার বলুন কিছু -

সেই থেকে আছেন চুপ করে ,

বেলা যে বয়ে যায় -

ফিরতে হবে তো ঘরে ।

একটু পরেই আসবে আমার -

বাড়ি ফেরার গাড়ি -

আর থাকবেন না চুপ করে ,

বলুন না তাড়াতাড়ি।

দেখে আমার ব্যাকুলতা -

হাসছিল কয়েক জনে ,

কি জানি কোথা থেকে তাদের -

এত আনন্দ এলো মনে !

হটাৎ এক মহাশয় বলে উঠলেন -

চেয়ে আমার পানে ,

বাবু কাকে কি জিগ্গেস করছেন -

ও যে একটা আস্ত ক্ষেপা শুনতে পাই না কানে ।

দেখে তো তেমন মনে হয় না -

খেয়ে দেয়ে হয়েছেও সণ্ড।

মনে মনে মুচকি হেসে বললাম -

এ কি করলাম কান্ড ।

ইতি মধ্যেই গাড়ি এসে গেছে -

মানিক বলল মাফ করবেন বাবু ,

একটু আস্তে হলো দেরি -

সামান্য একটু রেগেই বললাম -

আবার দাঁড়িয়ে কেন ,এইবার চলতো ধুৎ তেরি ।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Comedy