STORYMIRROR

Kausik Chakraborty

Abstract Tragedy

3  

Kausik Chakraborty

Abstract Tragedy

দেবদারু ও কুড়িয়ে তোলা ছায়ারা

দেবদারু ও কুড়িয়ে তোলা ছায়ারা

1 min
271


আশ্চর্য ঝুরি-বাকল নিয়ে একটা দেবদারু গাছ শুয়ে আছে

রাস্তা বন্ধের নামে বহুক্ষণ ধরে চলছে অবরোধ

নিয়ম মেনে একধারে দাঁড়িয়ে রয়েছে পাইলট কার

অন্যধারে রুল হাতে সশস্ত্র সেনা-

এতক্ষণ পরে কথা বলে উঠলো কেউ

হয়ত গাছটা। হয়তবা গাছের মতো দেখতে স্বাধীন জনতাও।

হয়ত চিৎকার করে বলছে উঠে দাঁড়ানোর কথা

আর এইসব শোনার পরেও আমার মতো ছায়া হাতে দাঁড়িয়ে আছে সকলে

মুঠো থেকে একটুখানি ছায়া রাস্তায় পড়লেই 

হাত বাড়িয়ে কুড়িয়ে নিচ্ছে গাছটা

চেয়ে দেখছে এ ছায়া তার কৈশোরের পরিচিত কিনা-

অবশেষে সবটা মেখে নিচ্ছে সমস্ত শরীরে।

কিন্তু সবকিছু বুঝে নিলেও আজ আর দাঁড়াতে সক্ষম নয় সে...

সব শর্ত মেনে তার দাঁড়ানোর ইচ্ছেয় শিলমোহর পড়েছে যথারীতি

কিন্তু প্রতিবারের মতো চোরাকারবারির দল আবার প্রকাশ্যে নগ্ন করেছে তাকে...

সকলের নিঃশ্বাস শুষে নিয়ে গাছটাও প্রদর্শন করেছে অবাধ যৌবন।

শুধু একবার পিছন ফিরে দেখো-

প্রতিটা বিছানার একপাশে এভাবেই শুয়ে আছে নামহীন দেবদারুর শব।

আবার চেনা শব্দ... অন্ধকারের খোঁজ... কুড়িয়ে তোলা ছায়া...

ওরা আসছে৷ আজ মৃত শরীরের শেষটুকু নিলামে তোলবার দিন...


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract